1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামে জলবায়ু সুবিচার ও অর্থায়নের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৩৬৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাবে দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছে কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চল। নদীভাঙন, অনিয়মিত বন্যা ও চরম আবহাওয়ার কারণে প্রতিনিয়ত বিপর্যয়ের মুখে পড়ছে যাত্রাপুর, রমনা, ভোগডাঙ্গা, বেলগাছা, নাগেশ্বরী, ভূরুঙ্গামারী ও চিলমারীর গ্রামীণ জনপদ। এসব বাস্তবতা তুলে ধরে শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ভাঙনপ্রবণ বানিয়াপাড়া গ্রামে নদীর পাড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় চরবাসী ও তারুণ্য।

‘জাস্টিস ফর চর’স অ্যান্ড লোকাল রিসার্চ’ (JFCLR)-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন শতাধিক নারী, পুরুষ, তরুণ ও শিশু, যারা প্রত্যক্ষভাবে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে তারা জানান জীবনের করুণ বাস্তবতা।

মানববন্ধনে অংশ নেওয়া আমিরন বেওয়া বলেন, “প্রতি বছর ঘরটা পেছনে সরাতে সরাতে আর জায়গা থাকে না। এখন তো ঘর তোলার জায়গাও নেই।” এক শিক্ষার্থী রাজু বলেন, “পড়াশোনা করা যাচ্ছে না, আয় নেই, স্বপ্নও নেই।”

অংশগ্রহণকারীরা জানান, জলবায়ু পরিবর্তনের ক্ষতি তাদের সর্বস্ব কেড়ে নিচ্ছে। তাই সময়োপযোগী বরাদ্দ, কৃষি অভিযোজন, পুনর্বাসন, নিরাপদ পানি, স্বাস্থ্যসেবা ও বিকল্প জীবিকার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন বলেন, “শুধু বাঁধ দিলেই হবে না, চাই বিজ্ঞানসম্মত অভিযোজন পরিকল্পনা। সরকারি ও আন্তর্জাতিক সহায়তা যেমন জরুরি, তেমনি স্থানীয় তরুণদের নেতৃত্বও গুরুত্বপূর্ণ।”

JFCLR-এর পরিচালক স্বপন কুমার সরকার বলেন, “বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি, আর কুড়িগ্রাম তার অন্যতম ভুক্তভোগী জেলা। স্থানীয় মানুষ নবায়নযোগ্য শক্তি ব্যবহার করছে, অথচ তারাই সবচেয়ে বড় ভিক্টিম। আমাদের জাতীয় বরাদ্দের পাশাপাশি আন্তর্জাতিক ‘লস এন্ড ড্যামেজ’ ফান্ড জরুরি।”

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক রাজু আহমেদ, শাকিল ইসলাম, মাসুদ রানা, শাহিন ইসলামসহ স্থানীয় নারীরা—রাবেয়া খাতুন, আয়েশা সিদ্দিকা, বিলকিস বেগম ও হালিমা খাতুন। এছাড়াও গ্রামের শতাধিক নারী, পুরুষ ও শিশু কর্মসূচিতে অংশ নেন।

চরবাসীরা বিশ্বনেতাদের প্রতিও আহ্বান জানিয়ে বলেন, “আন্তর্জাতিক সম্মেলনে কোটি কোটি ডলারের প্রতিশ্রুতি এলেও তা বাস্তবায়ন হয় না। আমাদের দরকার মাঠ পর্যায়ে পূর্ণাঙ্গ বাস্তবায়ন।”

কুড়িগ্রামের চরাঞ্চলের এই মানববন্ধন শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি চরবাসীর জীবনমরণ প্রশ্নের প্রতিধ্বনি। তারা লড়ছেন শুধু নদীভাঙনের বিরুদ্ধে নয়, লড়ছেন বৈশ্বিক অবিচারের বিরুদ্ধেও—যেখানে জলবায়ু পরিবর্তনের দায় তাদের নয়, কিন্তু ভোগান্তির ভার বহন করতে হচ্ছে তাদেরকেই।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!