1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দুধকুমার নদে পানি বিপদসীমা অতিক্রম, কুড়িগ্রামে প্লাবিত ১৮ ইউনিয়ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৪৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুড়িগ্রামের তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে ভুরুঙ্গামারীর পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদীর পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এর ফলে নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার নদীতীরবর্তী ১৮টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে ডুবে গেছে রোপা আমন, আমন বীজতলা, পাট ও অন্যান্য মৌসুমি ফসল। পাশাপাশি নিম্নাঞ্চলের ঘরবাড়ি ও গ্রামীণ কাঁচা সড়কও তলিয়ে গেছে।

সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর গ্রামের কৃষক সামছুল বলেন, “গত দুই দিনে পানির বৃদ্ধি রাস্তাঘাট ডুবিয়ে দিয়েছে। অনেক আমন জমি তলিয়ে গেছে। পানি আরও বাড়তে থাকলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।”

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার নিচে রয়েছে। অন্যদিকে, ব্রহ্মপুত্রের চিলমারী, নুনখাওয়া ও হাতিয়া পয়েন্ট এবং ধরলা নদীর সেতু পয়েন্টে পানি বাড়লেও তা এখনও বিপদসীমার নিচে রয়েছে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিব্বির আহমেদ বলেন, “দুধকুমারের পানি লোকালয়ে প্রবেশ করছে। তবে পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!