1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

পিএসসির অযৌক্তিক সিদ্ধান্তের বিরুদ্ধে জবি শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডারে একীভূত করার ‘অযৌক্তিক’ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে বিভাগীয় ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় । এসময় শিক্ষার্থীরা “পিএসসির অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানবো না”, “চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—এমন বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়।

সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, “বাংলা সাহিত্যের আলাদা সত্তা আছে। ভাষাবিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। ভাষাবিজ্ঞানকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হলে আলাদা করে করুন; কিন্তু বাংলা সাহিত্যের সাথে একীভূত করার চেষ্টা করা হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।”

সমাবেশে আরেক শিক্ষার্থী এসএম মুন্না বলেন, “৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম সরকার শিক্ষাবান্ধব সিদ্ধান্ত নেবে। কিন্তু এই সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। ভাষাবিজ্ঞানের সঙ্গে আমাদের কোনো আপত্তি নেই; আপত্তি হচ্ছে বৈষম্যের।”
বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সমাবেশে উপস্থিত ছিলেন এবং দ্রুত পিএসসির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।##

জবি প্রতিনিধি

বাংলা বিভাগ ও ভাষাবিজ্ঞান বিভাগকে বিসিএস শিক্ষা ক্যাডারে একীভূত করার ‘অযৌক্তিক’ সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বাংলা বিভাগের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ১টার দিকে বিভাগীয় ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শান্ত চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয় । এসময় শিক্ষার্থীরা “পিএসসির অযৌক্তিক সিদ্ধান্ত মানি না, মানবো না”, “চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”—এমন বিভিন্ন স্লোগান দেন।

এ সময় শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে এই অযৌক্তিক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়।

সমাবেশে বাংলা বিভাগের শিক্ষার্থী সজীব বলেন, “বাংলা সাহিত্যের আলাদা সত্তা আছে। ভাষাবিজ্ঞান সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। ভাষাবিজ্ঞানকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হলে আলাদা করে করুন; কিন্তু বাংলা সাহিত্যের সাথে একীভূত করার চেষ্টা করা হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব।”

সমাবেশে আরেক শিক্ষার্থী এসএম মুন্না বলেন, “৫ আগস্টের পর আমরা আশা করেছিলাম সরকার শিক্ষাবান্ধব সিদ্ধান্ত নেবে। কিন্তু এই সিদ্ধান্ত আমাদের হতাশ করেছে। ভাষাবিজ্ঞানের সঙ্গে আমাদের কোনো আপত্তি নেই; আপত্তি হচ্ছে বৈষম্যের।”
বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সমাবেশে উপস্থিত ছিলেন এবং দ্রুত পিএসসির সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর

Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!