অনলাইন ডেস্ক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকার আগামী সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে হবে বলে ঘোষণা করেছে। মূলত নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এনসিপির যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’র আয়োজনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’ অনুষ্ঠিত হয় কেআইবিতে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে আমার যেই ভাইয়েরা শহীদ হয়েছিল, সংস্কারের জন্য একটি নতুন সংবিধানের জন্য রক্ত দিয়েছিল সেই মরদেহটা সরকারের ফেরত দিতে হবে।
Leave a Reply