কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডিকৃত তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (১১ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সনজীদা শারমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ডা. শহিদুল্লাহকে গাইবান্ধার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে বদলি করা হয়েছে। আগামী ১৭ আগস্ট নতুন কর্মস্থলে যোগদান না করলে তাকে পদ থেকে অবমুক্ত করা হবে।
জানা যায়, ২০২১ সালে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হিসেবে যোগ দেন ডা. শহিদুল্লাহ। এরপর থেকে তার বিরুদ্ধে নানা অনিয়ম ও দায়িত্ব অবহেলার অভিযোগ ওঠে। সম্প্রতি চিকিৎসকের অবহেলায় পরপর দুই শ্বাসকষ্টের রোগীর মৃত্যুর ঘটনায় জেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
এ বিষয়ে ডা. শহিদুল্লাহর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Leave a Reply