1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

ভূরুঙ্গামারীতে নানা আয়োজনে যুব দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৫৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  জাতীয় ও আন্তর্জাতিক  যুব দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার  যৌথ আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের শপথ বাক্য পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে আলোচনা সভায়  বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল,  উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন, যুব সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক রুকনুজ্জামান রোকন, জয়মনিরহাট ইউনিয়নের সফল আত্মকর্মী  রফিকুল ইসলাম,  শামীম হোসেন,  শিলখুড়ি ইউনিয়নের সফল যুব সংগঠক সিমা আক্তার, পাথরডুবি ইউনিয়নের সফল উদ্যোক্তা এস এম শরীফ।

এ সময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক  ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান সরকার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার,  প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিকুজ্জামান, মৎস্য কর্মকর্তা নুরুজ্জামান খান,  উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ। যুব অফিসের শফিকুল, সাইফুর, আরিফ, মনুমিয়া ও মুক্তা প্রমুখ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  স্কাউটস লিডার খোরশেদ আলম।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য যুবদের ঋণের চেক, সনদপত্র ও ক্রেস্ট  প্রদান করা হয়।

পরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে উপজেলা পরিষদ পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!