মাইদুল ইসলাম মামুন, বিশেষ প্রতিনিধি:
পরিবেশ রক্ষায় দেশের বৃহত্তম তরুণ-নেতৃত্বাধীন পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’ এবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে। “যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে” স্লোগানকে সামনে রেখে একদল উদ্যমী ছাত্রী নবগঠিত শাখার কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধনী দিনে সংগঠনের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ ও শাখার সম্মানিত উপদেষ্টা কাজি শফিকুর রহমানের হাতে সবুজ শুভেচ্ছা তুলে দেওয়া হয়। শুভেচ্ছা গ্রহণ করে তিনি ক্যাম্পাসকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা রক্ষা এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সদস্য রাইসুল ইসলাম নোমান ও রবিউল ইসলাম রুবেল, জেলা সাধারণ সম্পাদক নুরনবী সরকার, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি তহ্নি বণিক, উলিপুর উপজেলা শাখার সভাপতি সারফারাজ সৌরভ, সহ-সভাপতি আকতারুলসহ শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
সবুজ আন্দোলনের এই নবযাত্রায় উপস্থিত সকলে অঙ্গীকার করেন, তারা শুধু ক্যাম্পাস নয়, আশপাশের সমাজকেও সবুজ, পরিচ্ছন্ন ও প্রাণবন্ত করে তুলবেন।
Leave a Reply