1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নারী শিক্ষার্থীদের পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে জবি ছাত্রদল নেতার বিরুদ্ধে সমালোচনার ঝড়

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৩৩৭ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিনের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের পর্দা নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগ উঠেছে। শনিবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক মন্তব্যকে ঘিরে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

অভিযোগ রয়েছে, ঢাবি উপাচার্যের সঙ্গে ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের সৌজন্য সাক্ষাতের ছবি শেয়ার করে শামসুল আরেফিন ব্যঙ্গাত্মক পোস্ট করেন। ওই পোস্টে এক মন্তব্যের উত্তরে তিনি যৌন ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করেন। আরেকটি মন্তব্যে লেখেন, ‘লুঙ্গীর তলেও দারুণ পর্দা হয়। আমাদের পর্দায় সমস্যা না সার্কাসে সমস্যা।’

তার এই বক্তব্যকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইতে থাকে। ইংরেজি বিভাগের শিক্ষার্থী সিফাত হাসান সাকিব ফেসবুকে লিখেন, ‘এই হলো রাজনীতি, ছিঃ মুখে থু!’ পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা মন্তব্য করেন, ‘তথাকথিত প্রগতিশীল নারীবাদীরা এখন কই গেছে? এই কমেন্টের মাধ্যমে পুরো নারী জাতিকে অপমান করা হয়েছে।’

জবি শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ফেসবুকে প্রতিবাদ জানিয়ে বলেন, ‘নারী শিক্ষার্থীদের হিজাব নিয়ে কটূক্তি জাহেলিয়াতের চরম বহিঃপ্রকাশ। নৈতিকতা বিবর্জিত মানুষের মতো আচরণ একজন গুরুত্বপূর্ণ ছাত্রনেতার মুখে বেমানান।’

এদিকে সমালোচনার জবাবে শামসুল আরেফিন মন্তব্য করে বলেন, ‘পর্দার প্রতি বিনম্র শ্রদ্ধা। আমার বক্তব্য ভিসি মহোদয়ের হিপোক্রেসির উপর। নারী ও তাঁর ধর্মীয় স্বাধীনতায় আমার আজন্ম শ্রদ্ধা।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!