কুড়িগ্রামের রৌমারীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। উপজেলা বিএনপির আয়োজনে শনিবার (৯ আগস্ট) বিকেল ৩টায় রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সার্বিক তত্ত্বাবধানে ও সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য আলহাজ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম, রাজু আহমেদ, মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও আব্দুল কাইয়ুম আকন্দ। এছাড়া উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে রংপুর ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে জয়লাভ করে ইকবাল ফাইটার্স কুড়িগ্রাম সদর ফুটবল একাদশ। উদ্বোধনী খেলায় মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস।












Leave a Reply