কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুরে ১০ ফুট দৈর্ঘ্যের ও প্রায় ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় এক জেলে। শনিবার (৯ আগস্ট) বিকেলে বুড়াবুড়ি ইউনিয়নের ফকিরের চর এলাকা থেকে বন বিভাগের প্রতিনিধিরা আহত সাপটি উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় পাঠায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফকিরের চরের বাসিন্দা আমজাদ আলী ব্রহ্মপুত্র নদে নিষিদ্ধ চায়না ডারকি জাল পাতেন। এ সময় মাছ খাওয়ার জন্য সাপটি জালে ঢুকে পড়ে। জাল তুলতে গিয়ে তিনি অজগর সাপটি দেখতে পান। খবর ছড়িয়ে পড়লে এলাকায় ভিড় জমে।
বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য আব্বাস আলী বলেন, সাপটিকে দেখে এসেছি। পরে বন বিভাগের কুড়িগ্রাম প্রতিনিধি সাপ নিয়ে যায়।
উলিপুর উপজেলা বন বিভাগ কর্মকর্তা ফজলুল হক বলেন, সাপটি আঘাতপ্রাপ্ত, এটিকে উদ্ধার করে রংপুর চিড়িয়াখানায় পাঠানো হয়েছে।
Leave a Reply