1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

মাদকমুক্ত প্রজন্ম ও শিক্ষার মানোন্নয়নে পাথরডুবিতে শতাধিক শিক্ষকের অঙ্গীকার

  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষা-বান্ধব পরিবেশ সৃষ্টি, শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বৃদ্ধি, খেলাধুলার চর্চা, নৈতিক উন্নয়ন এবং মাদকমুক্ত প্রজন্ম গড়ার দৃঢ় অঙ্গীকারে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুরে যুব ফাউন্ডেশনের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম সহকারী জেলা শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি ও সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব বাবুল ডাক্তার এবং পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর।

যুব ফাউন্ডেশনের সভাপতি রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সম্মিলিত শিক্ষক পরিষদের সহ-সভাপতি আমজাদ হোসেন, থানাঘাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খাতুন ও পাথরডুবি হাই স্কুলের প্রধান শিক্ষক মো. কাউসার আলী।

বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়ন শুধু পরীক্ষার ফলাফলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীদের মানবিক, নৈতিক ও সামাজিক গুণাবলির বিকাশ ঘটানোই প্রকৃত শিক্ষা। তারা মাদকমুক্ত ও সুশৃঙ্খল প্রজন্ম গড়তে শিক্ষক-অভিভাবক-সমাজের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন।

সমাবেশে পাথরডুবি ইউনিয়নের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন এবং শিক্ষাক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!