কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
কুড়িগ্রামের রাজিবপুরে ২০ বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল সাড়ে ৮টার দিকে রাজিবপুর ইউনিয়নের সুইচগেট বাজার পুলিশ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। রাজিবপুর থানার একটি চৌকস টিম চেকপোস্ট পরিচালনার সময় রৌমারী থানাধীন ইজলামারী এলাকার মো. রন্জু ইসলাম (২৩) ও চরশৌলমারী এলাকার মো. জাহিদ হাসান (২০) কে আটক করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবি ওসি মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজিবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
Leave a Reply