জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) ২০২৫-২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশ-এর প্রতিনিধি ইউছুব ওসমান।
শুক্রবার (৮ আগস্ট) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব, উপদেষ্টা নোমান আল আব্দুল্লাহ, রায়হান উদ্দিন, নজরুল ইসলাম, আরমান হাসান, প্রধান নির্বাচন সমন্বয়ক ও সদ্য সাবেক সভাপতি সুবর্ণ আসসাইফ, সহকারী নির্বাচন সমন্বয়ক ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক আহনাফ ফাইয়াজ, নবনির্বাচিত নেতৃবৃন্দ ও ক্লাব সদস্যরা।
নির্বাচনে অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন—
ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার জাহিদুল ইসলাম সাদেক বলেন, “সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আশা করি, তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এছাড়া ক্লাবের প্রধান উপদেষ্টা রাকিবুল ইসলাম রাকিব বলেন, “জবি প্রেসক্লাব সবসময় শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছে। নতুন কমিটির কাছ থেকেও সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রত্যাশা করছি।”
Leave a Reply