1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে সেনাবাহিনীর অভিযানে টাপাল ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর ও রাজারহাট উপজেলায় পৃথক অভিযানে টাপাল ট্যাবলেট, গাঁজা, মোবাইল ফোন ও মাদক বিক্রির বিপুল পরিমাণ নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (৮ আগস্ট) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাঁঠালবাড়ী এলাকায় যৌথ অভিযানে ১২৭ পিস টাপাল ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, ৬১ হাজার ৩৪০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় এক মাদক কারবারিকে আটক করা সম্ভব হলেও, অপরজন সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এর আগে রাত আড়াইটার দিকে একই টহল দল ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজারহাট উপজেলার মাদাই পাঠানপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মোস্তফা (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করে। তার কাছ থেকে ৫১ পিস টাপাল ট্যাবলেট ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর শাহরিয়ার আহাদ জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। পলাতক মাদক কারবারিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!