1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

নাগেশ্বরীতে পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা, সাবেক এমপি সাইফুর রহমান রানাকে জেলা বিএনপির শোকজ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও পৃথক কর্মসূচি পালনের অভিযোগে সাবেক সংসদ সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রানাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে জেলা বিএনপি।

জানা গেছে, সম্প্রতি উপজেলা বিএনপির মধ্যে গ্রুপিংয়ের মাধ্যমে দুটি পৃথক অফিস পরিচালনা এবং গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে পৃথক কর্মসূচি পালনের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে বলে মনে করছে জেলা বিএনপি। এই প্রেক্ষাপটে ৪ আগস্ট জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক নোটিশে সাইফুর রহমান রানাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, ৭ এপ্রিল ঘোষিত আহ্বায়ক কমিটির অধীনে একটি নির্ধারিত অফিস থাকলেও সাইফুর রহমান রানা তার নিজ বাসায় পুরনো অফিস পরিচালনা করছেন, যা দলীয় গঠনতন্ত্র পরিপন্থী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী।

তবে সাইফুর রহমান রানা এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বাসায় কোনো অফিস বা সাইনবোর্ড নেই। আমি শুধু দলের সংকটে জায়গা দিয়েছিলাম। বর্তমানে যেটি চালু আছে, তা নতুন কমিটি পরিচালনা করছে। আমি উপজেলা বিএনপির কোনো পদে নেই, জেলা ও কেন্দ্রীয় কমিটির সঙ্গে যুক্ত। অভিযোগ ভিত্তিহীন, তাই জবাব দেইনি।”

অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, “সাইফুর রহমান রানা ব্যক্তি স্বার্থে দলকে বিভক্ত করছেন। তার বাসায় এখনো পুরনো অফিস চালু রয়েছে, সেখান থেকেই দলীয় গ্রুপিং পরিচালনা হচ্ছে। এছাড়া ৫ আগস্ট কেন্দ্রীয় কর্মসূচি উপেক্ষা করে তিনি পৃথকভাবে মিলাদ মাহফিল ও আনন্দ র‌্যালির আয়োজন করেছেন।”

জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা জানান, “নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব না পাওয়ায় আজ রাতেই কেন্দ্রীয় কমিটিকে বিষয়টি জানানো হবে। কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে, আমরা সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!