1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবি ছাত্রদলের আহ্বায়ক ও সদস্য সচিবকে শুভেচ্ছা জানাল তারেক রহমান

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব সামসুল আরেফিনকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ বুধবার (৬ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে ও সাফল্য কামনা করে বলা হয়, গত ৩ আগস্ট রাজধানীর শাহবাগ মোড়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশের কর্মসূচি অত্যন্ত সফল ও সার্থকভাবে পালিত হয়েছে। এই সাফল্যের নেপথ্যে আপনার আন্তরিকতা, দায়িত্বশীলতা, কর্তব্যনিষ্ঠা, শৃঙ্খলাবোধের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আপনার প্রতি ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন।

এ বিষয়ে শাখা সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, জনাব তারেক রহমানের পক্ষ থেকে এ স্বীকৃতি আমাদের আরো বেশি অনুপ্রাণিত করবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে শক্তি দান করবে। এ কৃতিত্ব জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিটি নেতাকর্মীর। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রত্যেকের ত্যাগ,শ্রম ও পরিশ্রমের জন্যে উৎসর্গ করলাম। যতটুকু সাফল্য সবই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের। আমাদের দায়িত্ব আরো বেড়ে গেলো। এছাড়াও কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইকে।ধন্যবাদ জানান তিনি।

এবিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জনাব তারেক রহমানের এই শুভেচ্ছা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এতে সংগঠনের প্রতি আমদের দায়বদ্ধতা ও কৃতজ্ঞতা আরও বেড়ে গেল। সাংগঠনিক দায়িত্ব পালন করতে আমরা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিগুণ স্পৃহা নিয়ে এগিয়ে যাবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নেতৃত্ব রাকিবুল ইসলাম রাকিব এবং নাছির উদ্দীন নাছির ভাইকেও ধন্যবাদ।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!