1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে লালমনিরহাটে জেলা বিএনপির বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট:

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তি উপলক্ষে লালমনিরহাটে জেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ আগস্ট) বিকেল সাড়ে চারটায় জেলা শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড়ের ‘হামার বাড়ি’ প্রাঙ্গণে এসে শেষ হয়।

র‌্যালিতে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এতে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। র‌্যালিটি একপর্যায়ে জনসমুদ্রে রূপ নেয়।

র‌্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে অধ্যক্ষ দুলু বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। রংপুরের আবু সাঈদ ও মুগ্ধসহ ছাত্র-জনতার আত্মদানেই একদলীয় শাসনের অবসান সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “এই বিজয় কোনো একক দলের নয়, এটি গোটা জাতির। গণতান্ত্রিক রাষ্ট্রে শিশু-কিশোরদের হত্যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সেই সময়কার শাসকরা নির্মমভাবে শিশুদের প্রাণ কেড়ে নিয়েছিল।”

আওয়ামী লীগের পতন প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের করুণ পরিণতি মহান আল্লাহর ন্যায়েরই প্রতিফলন। জনগণের ওপর দমন-পীড়ন, দুর্নীতি ও ভোটাধিকার হরণের ফলেই আজ তারা এই অবস্থায় পৌঁছেছে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, এবিএম ফারুক সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেনসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, গণঅভ্যুত্থান দিবস কেবল অতীত স্মরণ নয়। এটি ভবিষ্যতের জন্য শিক্ষা ও প্রেরণার উৎস। তাঁরা দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে চলমান গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় থাকার আহ্বান জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!