সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট:
লালমনিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা বিএনপি। বুধবার (৬ আগস্ট ২০২৫) সকাল ১১টায় সদর উপজেলার রাজপুর ইউনিয়নের রাজপুর উচ্চ বিদ্যালয় মাঠে তিস্তা নদী তীরবর্তী বন্যা কবলিতদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, সাজেদুল ইসলাম সাজু পাটোয়ারী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, রাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজার রহমান লিটন, জেলা মৎস্য দলের সভাপতি বুলু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় বন্যার্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে এবং এই সহায়তার জন্য জেলা বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
Leave a Reply