1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

রাজিবপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ভ্যাকসিন না থাকায় স্বজনদের ক্ষোভ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৭৭ বার পড়া হয়েছে

রাজিবপুর প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজিবপুরে সাপের কামড়ে মজনু মিয়া (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন না থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে রেফার করা হলে, পথেই তার মৃত্যু হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে রাজিবপুর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকার দক্ষিণ দাগ মাঠে। নিহত মজনু মিয়া ওই গ্রামের আবুল হাশেমের ছেলে।

স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে মজনু মিয়া মাঠে পাট কাটতে গেলে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। শুরুতে বিষয়টিকে গুরুত্ব না দিয়ে তিনি কাজ চালিয়ে যান। কিছুক্ষণ পর একটি সাপকে গর্তে ঢুকতে দেখে গর্ত খুঁড়ে সেটিকে মেরে ফেলেন। কিন্তু দুপুরের দিকে তার শরীরে বিষক্রিয়ার লক্ষণ দেখা দিলে তড়িঘড়ি করে তাকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সেখানে প্রাথমিক চিকিৎসা না দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। দুর্ভাগ্যজনকভাবে, ময়মনসিংহে পৌঁছানোর আগেই মজনু মিয়ার মৃত্যু হয়।

রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সরওয়ার জাহান বলেন, হাসপাতালে দুটি ভ্যাকসিন থাকলেও সেগুলো প্রয়োগ উপযোগী ছিল না। কিন্তু রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে চিকিৎসা দেওয়ার সুযোগও ছিল না। ফলে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র রেফার করা হয়।

মজনুর মৃত্যুকে ঘিরে জনমনে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ—“প্রতি বছর বর্ষা মৌসুমে সাপের কামড়ে এমন ঘটনা ঘটলেও উপজেলা হাসপাতালে প্রয়োজনীয় ভ্যাকসিন মজুত রাখা হয় না। তাতে বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!