1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে শুরু হলো ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ নুর আলমের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে শুরু হয়েছে ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি ২০২৫’। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের ডগিরভিটা গ্রামে শহীদ নুর আলমের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, জেলা পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বি. এম. কুদরত-এ-খুদা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদা পারভীনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা।

বক্তারা শহীদ নুর আলমের আত্মত্যাগ ও নেতৃত্বের তাৎপর্য তুলে ধরে বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়ের দাবিতে শহীদ নুর আলম যে আত্মবলিদান দিয়েছেন, তা কেবল কুড়িগ্রামের নয়, বরং সারা দেশের তরুণ প্রজন্মের জন্যই এক অনন্য অনুপ্রেরণা।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানে কুড়িগ্রামের কৃতী সন্তান নুর আলম পুলিশের গুলিতে শহীদ হন। তার আত্মত্যাগ জাতীয় রাজনীতিতে নতুন গতি সৃষ্টি করে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ‘জুলাই পূর্ণজাগরণ কর্মসূচি’-এর অংশ হিসেবে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হবে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, পথনাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!