1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি বাড়ছে, বন্যার আশঙ্কা রংপুর বিভাগের নিম্নাঞ্চলে

  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

রংপুর বিভাগের প্রধান নদনদী—তিস্তা, ধরলা ও দুধকুমারের পানি আগামী দুই দিন বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার (৪ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী দুই দিন তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া ধরলা ও দুধকুমারের পানি সতর্কসীমা ছুঁতে পারে বা সামান্য ওপরে উঠতে পারে।

এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি গাইবান্ধা জেলার তিস্তাসংলগ্ন কিছু এলাকায় সাময়িক প্লাবনের সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সারিগোয়াইন, সোমেশ্বরী, জিঞ্জিরাম, ভুগাই, কংস, লুবাছড়া ও ঝালুখালি নদীগুলোর পানিও আগামী তিন দিন বাড়তে পারে এবং এসব নদীর পানি সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে।

উল্লেখ্য, চলতি জুলাই মাসে দেশে স্বাভাবিকের তুলনায় ২৩.৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে, যার ফলে নদ-নদীর পানি বাড়ার প্রবণতা এখনও অব্যাহত রয়েছে। তিস্তার পানি কিছুটা কমলেও ভোগান্তি কমেনি নদী তীরবর্তী মানুষের।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!