কুড়িগ্রাম প্রতিনিধি:
ঐতিহাসিক জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি। আজ সোমবার (৪ আগস্ট ২০২৫) এই কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের সম্মানিত সদস্য মোঃ ফিরোজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘দ্য রেড জুলাই’ উদ্যোগের আহ্বায়ক সাজ্জাদ হোসেন।
কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণ পরিচ্ছন্ন করা হয় এবং বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করা হয়। আয়োজকরা জানান, “শহীদদের রক্ত যেন বৃথা না যায়—এই চেতনা থেকেই আমাদের এই উদ্যোগ। শুধু স্মরণ নয়, ভবিষ্যৎ প্রজন্মকে একটি সবুজ, পরিচ্ছন্ন বাংলাদেশ উপহার দিতেই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা।”
তারা আরও বলেন, এই কর্মসূচি শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, বরং পরিবেশ রক্ষা এবং সামাজিক দায়িত্ববোধের প্রকাশ।
উল্লেখ্য, জুলাই-আগস্ট মাস বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। এই সময়কালেই ‘জুলাই বিপ্লব’-এর সাহসী সন্তানরা দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন, যা আজও জাতিকে গর্বিত করে এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। তাঁদের স্মরণে দেশের বিভিন্ন স্থানে চলছে নানাবিধ কর্মসূচি।
Leave a Reply