কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে বিশেষ অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২ আগস্ট) রাতের এই অভিযানে চিলমারী উপজেলার নয়ারহাট ইউনিয়নের দক্ষিণ খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়ির একটি ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন—নয়ারহাট ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার সানোয়ার হোসেন (২৮), মো. আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আ. মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭) ও সুমন (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, আবু বক্করের বাড়িতে একটি ঘরে নিয়মিতভাবে জুয়ার আসর বসে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে। অভিযানে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করা হয়।
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply