1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আবারও তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যা আতঙ্কে তিস্তা পাড়ের মানুষ

  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২৬৭ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু, লালমনিরহাট প্রতিনিধি:

উজানের ঢল ও টানা ভারি বর্ষণের ফলে লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ০.২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রবিবার (৩ আগস্ট) সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ১৭ মিটার, যেখানে স্বাভাবিক বিপদসীমা ৫২.১৫ মিটার।

তিস্তার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় নদী তীরবর্তী ও চরাঞ্চলগুলোতে পানি ঢুকতে শুরু করেছে। তলিয়ে গেছে ফসলি জমি ও আমন ধানের বীজতলা। এতে বন্যা ও নদীভাঙনের আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তিস্তা পাড়ের বাসিন্দারা।

পানির বাড়তি চাপ সামাল দিতে ব্যারাজ কর্তৃপক্ষ ৪৪টি জলকপাট খুলে রেখেছে বলে জানিয়েছেন তিস্তা ডালিয়া পয়েন্টের লেভেল রিডার নুরুল ইসলাম।

এদিকে, পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার অন্তত ৬টি ইউনিয়নের ৮-১০টি চর, পাটগ্রাম উপজেলার দহগ্রাম, আদিতমারী উপজেলার চর গোবর্ধন ও মহিষখোঁচা এবং সদর উপজেলার খুনিয়াগাছ, রাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চলগুলোতে পানি ঢুকে পড়েছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানিয়েছেন, তিস্তার পানি বাড়ার কারণে নিম্নাঞ্চলের মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!