1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

রৌমারীতে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে ৪৪ জন

  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৩৫৫ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ছয়টি ইউনিয়নে ওএমএস এবং খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের নিয়োগ উন্মুক্ত লটারি পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলা হলরুমে জনসম্মুখে লটারির মাধ্যমে ডিলার নির্বাচন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদারের সভাপতিত্বে প্রাথমিক যাচাই-বাছাই শেষে সকল আবেদনকারীর উপস্থিতিতে লটারি কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ইউএনও জানান, “খাদ্যবান্ধব কর্মসূচির জন্য ২৭৫টি আবেদনের মধ্য থেকে ৪১ জন এবং ওএমএস-এর ৩৭টি আবেদনকারীর মধ্য থেকে ৩ জন প্রাথমিকভাবে ডিলার হিসেবে নির্বাচিত হয়েছেন।”

তিনি আরও বলেন, “লটারির মাধ্যমে ডিলার নির্বাচন প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়েছে। সকলের সহযোগিতায় এই কার্যক্রম সফলভাবে শেষ করা সম্ভব হয়েছে।”

লটারির সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবু হাসনাত মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাসুদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা জামায়াতের আমীর হায়দার আলী ও সাবেক আমীর মোস্তাফিজুর রহমান মোস্তাক।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!