1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

ঝুঁকিপূর্ণ জবির রফিক ভবন: ছাদ-দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, সংস্কারে সময় লাগবে বলে জানালেন ভিসি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রফিক ভবনের ছাদ ও দেয়ালের প্লাস্টার খসে পড়ছে নিয়মিতভাবে। কোথাও কোথাও ছাদের কার্নিশ ভেঙে ঝুলে রয়েছে। দীর্ঘদিন ধরে ভবনের এই জরাজীর্ণ অবস্থা শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি করেছে। নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মধ্যে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রফিক ভবনের ছাদ খসে পড়েছে মেঝে ও সিঁড়িতে। অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েকজন শিক্ষার্থী। তারা জানান, এমন ঘটনা প্রায়ই ঘটে, বিশেষ করে বৃষ্টির সময়।

বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের বিভিন্ন স্থানে দেখা গেছে ছাদের ফাটল, ঝুলে থাকা কার্নিশ ও দেয়ালের ভেঙে পড়া প্লাস্টার। শিক্ষার্থীরা জানান, এই পরিস্থিতিতে ক্লাস করতে গিয়ে তারা প্রতিনিয়ত ঝুঁকি নিচ্ছেন।

বাংলা বিভাগের শিক্ষার্থী আল আমিন হোসনে বলেন, “দুইতলায় সিঁড়ি দিয়ে ওঠার সময় হঠাৎ উপর থেকে ছাদের আস্তর খসে পড়ে। আমরা জীবনের ঝুঁকি নিয়েই ক্লাস করছি।”

আরেক শিক্ষার্থী নাইলা নিলা বলেন, “আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় আকস্মিকভাবে দেয়ালের কিছু অংশ আমাদের সামনে পড়ে। এর আগেও এমন ঘটেছে। প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানাই।”

বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিম মোজাহার বলেন, “প্রায় সাত-আট মাস আগে ভবনের সংস্কারের জন্য প্রকৌশল দপ্তরে চিঠি পাঠানো হয়েছিল। তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।”

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী জানান, “রফিক ভবন ও অবকাশ ভবন নিয়ে ফাইল প্রস্তুত আছে। দ্রুতই সংস্কারকাজ শুরু হবে।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, “সংস্কার ফাইল দুদিন আগে অনুমোদন হয়েছে। এখন একজন ঠিকাদার খোঁজা হচ্ছে। তবে সংস্কারকাজে কিছুটা সময় লাগবে।”

নিরাপত্তার ঝুঁকি মোকাবেলায় শিক্ষার্থীরা দ্রুত সংস্কারকাজ শুরুর জোর দাবি জানিয়েছেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!