1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চিলমারীতে সাংবাদিকের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৮৪৪ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে এক মাদ্রাসার নামে জিআর চাউল বরাদ্দের বিপরীতে ৩০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কুড়িগ্রাম জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সাংবাদিক আমিনুর রহমানের বিরুদ্ধে।

এ অভিযোগে বুধবার (৩০ জুলাই) চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বরাবর লিখিত অভিযোগ করেছেন উপজেলার পাত্রখাতা দারুল ইখলাছ নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মোঃ ওমর ফারুক মেসবাহ।

অভিযোগে বলা হয়, মাদ্রাসার সংস্কার কাজের জন্য জিআরের চাল বরাদ্দ চেয়ে একটি আবেদন করলে, এক টন চাল বরাদ্দ দেয়া হয়। উপজেলার আরও ১২টি প্রতিষ্ঠানসহ মোট ১৩ টন চাল বরাদ্দ পায় বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান। বরাদ্দ পাওয়া চাল গত ৩০ জুনের মধ্যে উত্তোলন করে সংস্কার কাজ শেষ করা হয়।

কিন্তু এক মাস পর, ২৮ জুলাই বিকালে সাংবাদিক পরিচয়ে মোবাইল নম্বর ০১৭১৯২৫৭৩৪১ থেকে ফোন করে আমিনুর রহমান ৩০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি দাবি করেন, চাল বরাদ্দ পেতে তাকে ডিসি, এসপি ও ইউএনও অফিসে টাকা দিতে হয়েছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আমিনুর রহমান মুহতামিমকে প্রাণনাশ ও মাদ্রাসা উচ্ছেদের হুমকি দেন।

ওমর ফারুক মেসবাহ অভিযোগে আরও জানান, ঘটনার পরদিন রাতে অজ্ঞাত পরিচয়ের দুজন ব্যক্তি তার বাড়িতে গিয়ে আমিনুর রহমানের পক্ষে টাকা দাবি করে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে উল্লেখ করে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক বলেন, “অভিযোগ জমা হয়েছে শুনেছি, তবে এখনও হাতে পাইনি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

এদিকে অভিযুক্ত সাংবাদিক আমিনুর রহমানের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

উল্লেখ্য, আমিনুর রহমান ২০০৬ সালের আওয়ামী লীগের লগি-বইঠা মিছিলে ছাত্রশিবির কর্মী রফিকুল ইসলাম হত্যা মামলার আসামি। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!