1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার

রৌমারীতে ভেকু ও ড্রেজার মালিককে মোবাইল কোর্টে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে অবৈধভাবে নদী থেকে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজন ভেকু ও ড্রেজার মালিককে জরিমানা করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের চর লাঠিয়ালডাঙ্গা এলাকায় জিঞ্জিরাম নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার।

অভিযানে অবৈধভাবে ভেকু ও ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের সময় রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গী গ্রামের আব্দুস ছামাদের ছেলে ভেকু মালিক আব্দুস ছাত্তারকে ৫০ হাজার টাকা জরিমানা এবং রাজিবপুর উপজেলার টাঙ্গালিয়াপাড়া গ্রামের আজিজুল হকের ছেলে ড্রেজার মালিক এমদাদুল হককে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এর আগে, গত ২৩ জুলাই রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের কারিগড় পাড়া এলাকায় অভিযান চালিয়ে ভেকু মালিক মিজানুর রহমান (৩৫), পিতা বদিউজ্জামানকে ১ লাখ টাকা জরিমানার পাশাপাশি বিনাশ্রম এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রৌমারীর বিভিন্ন ইউনিয়নের নানা স্থানে কিছু অসাধু চক্র অবৈধভাবে ভেকু, কাকড়া ও ড্রেজার মেশিন ব্যবহার করে খাল-বিল ও ফসলি জমি থেকে মাটি কেটে পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি করে আসছে। এ নিয়ে রৌমারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রতিকার দাবিতে জোরালো প্রতিবাদ উঠে।

ইতোপূর্বেও একাধিকবার মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হলেও দুষ্কৃতিকারীরা বারবার একই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তবে এবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কঠোর পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় অনেকেই প্রকাশ্যে কথা বলতে না পারলেও প্রশাসনের এমন সাহসী পদক্ষেপের প্রশংসা করেছেন। নীরব কৃষক সমাজ মনে করছেন, প্রশাসনের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ফসলি জমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষা করা সম্ভব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!