1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রামের জিয়াপুকুরে পদ্মফুলের রঙিন মায়া: প্রকৃতির কোলে দর্শনার্থীর ঢল

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন:

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জিয়াপুকুর যেন এখন প্রকৃতির কোলে রঙিন এক স্বর্গভূমি। চারদিকে প্রস্ফুটিত হাজারো পদ্মফুলের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য দর্শনার্থী।

স্থানীয়ভাবে ‘টুপামারী পুকুর’ নামে পরিচিত জিয়াপুকুর দীর্ঘদিন ধরেই এলাকাবাসীর কাছে পিকনিক স্পট হিসেবে পরিচিত ছিল। তবে এবারের দৃশ্য যেন একেবারেই ভিন্ন। পুকুরপাড় ঘেঁষে বিস্তীর্ণ নিচু জমিতে প্রাকৃতিকভাবে জন্মানো পদ্মফুলের সৌন্দর্য পুরো এলাকাকে রূপ দিয়েছে এক অপার্থিব শোভায়।

প্রতিদিন সকালবেলা সূর্যের প্রথম আলোয় শিশিরভেজা পদ্মফুলের ধীরে ধীরে প্রস্ফুটিত হওয়া এক অপূর্ব দৃশ্যের সৃষ্টি করে। শিশুর হাত ধরে বাবা-মা, তরুণ-তরুণী, পর্যটক ও সৌন্দর্যপ্রেমীরা কেউ ক্যামেরা হাতে ছবি তুলছেন, কেউ মোবাইলে ভিডিও করছেন, আবার কেউ পুকুরপাড় ধরে ধীর পায়ে হেঁটে প্রকৃতির নিঃশব্দ ভাষা অনুভব করছেন।

ভূরুঙ্গামারী থেকে ঘুরতে আসা মায়িশা নামের এক তরুণী বলেন,
“কুড়িগ্রামে এমনভাবে প্রাকৃতিক পদ্মফুল ফুটতে আগে কখনো দেখিনি। পরিবেশটা এতটাই নিরিবিলি আর সুন্দর যে মনে হচ্ছে স্বপ্নের কোনো জায়গায় এসেছি। প্রতিটি মুহূর্ত যেন ক্যামেরাবন্দি করে রাখার মতো।”

পদ্মফুল দেখতে অনেকেই দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন। কেউ পাড় ধরে হাঁটছেন, কেউ পানিতে নেমে যাচ্ছেন, কেউ সংগ্রহ করছেন ফুল। শহরের কোলাহল ভুলে প্রকৃতির কোলে এসে তারা খুঁজে পাচ্ছেন এক ধরনের মানসিক প্রশান্তি।

তবে সৌন্দর্যের এই বিস্ময়কর স্থানটি এখনও পর্যটকদের জন্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুত নয়। নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত বসার স্থান, ছায়াযুক্ত বিশ্রামকেন্দ্র ও খাবারের সুব্যবস্থা না থাকায় অনেকেই কিছুটা হতাশাও প্রকাশ করেছেন।

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা প্রায় ২৫ একর জায়গাজুড়ে বিস্তৃত জিয়াপুকুরের চারপাশে ছায়াঘেরা গাছ, পাখির কলতান এবং ঠাণ্ডা বাতাস মিলিয়ে এক অপূর্ব পরিবেশ তৈরি করেছে। পাশের জমিতে প্রাকৃতিকভাবে ফুটে ওঠা পদ্মফুল নিঃসন্দেহে প্রমাণ করে—এটি কুড়িগ্রামের সম্ভাবনাময় একটি পর্যটন কেন্দ্র।

স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের জোর দাবি, জিয়াপুকুরকে ঘিরে দ্রুত একটি স্থায়ী পর্যটন কেন্দ্র গড়ে তোলা হোক। সেখানে যেন থাকে -নৌকা ভ্রমণের ব্যবস্থা,পদ্মফুল উদ্যান,ছায়াঘেরা বিশ্রাম কেন্দ্র, স্থানীয় কৃষিপণ্য ও হস্তশিল্পের প্রদর্শনী।

প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন ও পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হলে জিয়াপুকুর হতে পারে কুড়িগ্রামের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। প্রকৃতি ও মানুষের মিলনে এমন সৌন্দর্য যেন দীর্ঘস্থায়ী হয়—এটাই এখন সকলের প্রত্যাশা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!