1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

পাবিপ্রবির সায়েন্স ক্লাবের উদ্যোগে প্রজেক্ট শো প্রেজেন্টেশন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, ‎পাবিপ্রবি প্রতিনিধি:

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে প্রজেক্ট শো প্রেজেন্টেশন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। 

‎মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের গ্যালারী-২ তে এই প্রজেক্ট শো প্রেজেন্টেশন প্রোগ্রামটি শুরু হয়। প্রোগ্রামের শুরুতে কুরআন তেলওয়াত ও আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাধিক টিমে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

‎এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: শামীম আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো কামরুজ্জামান খাঁন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো: রাশেদুল হক, সহকারী প্রক্টর মো: আরিফুল ইসলাম, সহকারী ছাত্র উপদেষ্টা মো: ইমরান হোসাইন, সংগঠনটির যুগ্ম আহবায়ক মীর মো: ওলিউল্লাহ, সদস্য সচিব মো: সজীব প্রামাণিক সহ অনেকে উপস্থিত ছিলেন।

‎এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: নজরুল ইসলাম শুরুতেই জুলাই আন্দোলনের  স্মৃতি স্মরণ করে বলেন, তোমাদের নিশ্চয়ই মনে আছে আজ ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি হয়েছিল ২০২৪ সালে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রথম র‍্যালি বের করেছিলো তোমাদের মনে আছে নিশ্চয়ই। আমরা তাদেরকে স্মরণ করি যারা এই মুভমেন্টে জীবন দিয়েছিলো। মহান সৃষ্টিকর্তা যেন তাদের মাফ করে দেন এবং তাদেরকে শহীদের মর্যাদা দেন। আজকে এই কম্পিটিশনে আসতে পেরে আমি গর্ববোধ করছি কারণ আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন আয়োজন করতে পেরেছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে বিগত ১৬ বছরে কোনো সায়েন্ট ক্লাব ছিলো না যেখানে শিক্ষার্থীরা বিজ্ঞান চর্চা করবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির দিক দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে এর জন্য যা কিছু করা দরকার আমরা তাই করবো।


‎কোষাধক্ষ্য অধ্যাপক ড. মো: শামীম আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ে যে সায়েন্স ক্লাবটি আছে তা বর্তমান যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর যুগ । বাংলাদেশকে আমার বলি এগ্রিকালচারাল কান্ট্রি। ওয়ার্ল্ডে কোনো কৃষি প্রধান দেশ নেই যা উন্নত বিশ্বে পরিণত হয়েছে । যদি আমরা সারাজীবন কৃষির উপরই নির্ভরশীল হয়ে থাকি তাহলে উন্নত দেশে পরিণত হওয়ার সুযোগ নেই এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি । এমন কোনো সোর্স নেই যেটা দিয়ে আমরা ঘড়ে বসে ইনকাম করবো আর দেশের জিডিপি বেড়ে যাবে । আমাদের যা আছে  অদক্ষ তরুণ, তাদেরকে যদি আমরা দক্ষ জনশক্তিতে রূপানরিত করতে পারি তাহলে এ দেশের উন্নয়নের একটা সুযোগ আছে বলে আমি মনে করি। এজন্য আমাদের প্রযুক্তির উন্নয়নে নজর দিতে হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!