1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফার্মেসি বিভাগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “জুলাই স্মৃতি প্রথম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫”-এর চূড়ান্ত পর্ব, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

“যুক্তিযুদ্ধের সব্যসাচী, চেতনায় অনির্বাণ”—এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় আজ সোমবার (২৮ জুলাই)।

চূড়ান্ত পর্বে ইসলামিক স্টাডিজ বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ফার্মেসি বিভাগ। যুক্তির ধার, বুদ্ধিমত্তা ও তথ্যনির্ভর উপস্থাপনায় দর্শক-নির্বাচক সবাইকে মুগ্ধ করে বিজয় ছিনিয়ে নেয় তারা।

চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন:

মো. তৌফিকুর রহমান

ইসমাইল হোসেন সৌরভ

তানজিম পাটোয়ারী

আয়োজক সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই শুরু হওয়া এই বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ২০টি বিভাগ অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং জবির ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ।

শুভেচ্ছা বক্তব্য দেন সোশ্যাল ওয়ার্ক ডিবেটিং ক্লাবের মডারেটর ড. বুশরা জামান। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজয়ী দলের এ সাফল্যে ফার্মেসি বিভাগে আনন্দের জোয়ার বইছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!