1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে জোবায়ের হত্যা: আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৯১ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী প্রতিনিধি:

চিলমারীতে কলেজছাত্র জোবায়ের আমিন হত্যার বিচার এবং এজাহারভুক্ত আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী চিলমারী-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কে তারা অবস্থান নেন। হাতে হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা সবধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে।

বক্তারা বলেন, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের এক বছর পেরিয়ে গেলেও তদন্তে নেই কোনো অগ্রগতি। জানা যায়নি সেই ভয়াল রাতের প্রকৃত ঘটনা। অথচ ফরেনসিক রিপোর্টে এটি হত্যাকাণ্ড বলেই প্রমাণিত হয়েছে।

নিহতের বাবা আব্দুল জলিল আমিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হওয়ার পরও আসামিদের গ্রেফতার করা হয়নি। এক বছর পার হয়ে গেলেও বিচার তো দূরের কথা, তদন্তেই নেই অগ্রগতি।”

জানা গেছে, গত বছরের ১৯ জুলাই রাতে ব্রহ্মপুত্র নদে পড়ে নিখোঁজ হন কলেজছাত্র জোবায়ের আমিন। পরদিন তাঁর বিকৃত লাশ নদীতে ভেসে ওঠে। পরে পরিবারের পক্ষ থেকে জোবায়েরের দুই বন্ধু মো. সাইনান স্বচ্ছ (২১), মো. ইউসুফ আহম্মেদ জায়েদ (২১) ও আরও ছয়-সাতজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

বর্তমানে মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রংপুর শাখার অধীনে তদন্তাধীন রয়েছে। তবে নিহতের পরিবার বলছে, তদন্তে ধীরগতি ও আসামিদের গ্রেফতার না হওয়ায় তারা চরম হতাশা ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!