1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

ভূরুঙ্গামারীতে বিজিবি’র জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৮৩ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার বিওপির আয়োজনে সীমান্তবর্তী এলাকার জনসচেতনতা বৃদ্ধিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অন্তর্ভুক্ত বাগভান্ডার বিওপির দায়িত্বপূর্ণ এলাকার বাগভান্ডার দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন বাগভান্ডার বিজিবির কোম্পানি কমান্ডার নরেশ চন্দ্র। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাগভান্ডার বিজিবি ক্যাম্পের হাবিলদার জয়নাল আবেদীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান, আব্দুর জমির, রাজু মিয়া ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে।

সভায় সীমান্ত হত্যা, মাদক চোরাচালান, মাদকসেবন, নারী ও শিশু পাচার, অবৈধ গরু পারাপারসহ নানা অপরাধ প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা এসব অপরাধের সঙ্গে সম্পৃক্ত না হতে এবং কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ দেখলে দ্রুত স্থানীয় বিওপিকে অবহিত করার আহ্বান জানান।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত আইন লঙ্ঘন কিংবা অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!