1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

রৌমারীতে হত্যা মামলায় গাজীপুর থেকে আরও ২ আসামি গ্রেফতার, মোট গ্রেফতার ৭

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম, ২৯ জুলাই ২০২৫:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় এজহারভুক্ত আরও দুই আসামিকে গাজীপুর জেলার শফিপুর এলাকা থেকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ। এ নিয়ে মামলাটিতে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ৭ জনে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই কুড়িগ্রাম জেলার রৌমারী থানাধীন ভুন্দুরচর এলাকার প্রত্যন্ত চরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হন। ঘটনার পরপরই পুলিশ সুপার কুড়িগ্রামের নির্দেশে তৎপর হয় রৌমারী থানা পুলিশ এবং ৫ জন আসামিকে গ্রেফতার করে।

এরই ধারাবাহিকতায়, গত ২৮ জুলাই (রবিবার) রাতে রৌমারী থানার একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শফিপুর এলাকায় অভিযান চালিয়ে এজহারভুক্ত আসামি ধলু মিয়া ও দুলাল মিয়াকে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন রৌমারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকন্ডের ঘটনায় পূর্বে ৫ জন সহ আরো ২ জনকে গাজিপুর জেলা থেকে গ্রেফতার করে রৌমারী থানা পুলিশ। এছাড়াও উক্ত মামলার অন্যান্য এজহারভুক্ত আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যহত রেখেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। খুব দ্রুত সময়ের মধ্যেই হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনা হবে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!