1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাজেট বৈষম্য নিরসনের দাবিতে বেরোবি শিক্ষার্থীদের উত্তরবঙ্গ ব্লকেড, দাবি না মানলে অসহযোগ আন্দোলনের হুঁশিয়ারি

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে

বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এবং উত্তরবঙ্গের প্রতি অনন্তকালের বাজেট বৈষম্য নিরসনের দাবিতে মডার্ন মোড় ব্লকেড করেছে শিক্ষার্থীরা। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে উত্তরবঙ্গ ব্লকেড ও উত্তরবঙ্গ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন এবং পরে বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা মডার্ন মোড় ব্লকেড কার্যক্রমে অংশ নেন।

এসময় শিক্ষার্থীদের লাশ লাগলে লাশ নেয়, রংপুরে বাজেট দে, জীবন লাগলে জীবন নে, রংপুরে বাজেট দে ইন্টারিমে দালালেরা হুশিয়ার সাবধান, মুলা না বোতল, বোতল ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শাহরিয়ার সোহাগ বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় নাম মাত্র কয়েকটি অনুষদ নিয়ে চলে এখানে অডিটোরিয়াম নেই এবং টিএসসি নেই, আমরা মানসম্মত শিক্ষা চাই। আমরা একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় চাই । উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য আমরা একটি স্বতন্ত্র কমিশন চাই।

আরেক শিক্ষার্থী রিয়া মুর্মু বলেন, আমরা এতদিন যে বৈষম্য দেখেছি অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে চেয়েছিলাম উত্তরবঙ্গের বৈষম্য দূর হবে কিন্তু আমরা দেখছি একই কায়দায় এই অন্তর্বর্তী সরকার একইভাবে উত্তরবঙ্গ কে বাজেট বৈষম্য এবং শিক্ষা ক্ষেত্রে বাজেট বৈষম্য দেখতে পাচ্ছি।

মর্ডান ব্লকেড তারা দুই দফা দাবি তুলে ধরেন, উত্তরবঙ্গের অনন্তকালের বাজেট বৈষম্য নিরসন ও এ অঞ্চলের সার্বিক (অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামোগত) উন্নয়ন নিশ্চিতে একটি স্বতন্ত্র আঞ্চলিক কমিশন গঠন করতে হবে এবং উত্তরবঙ্গের বাতিঘর অর্থাৎ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে একটি স্বায়ত্তশাসিত পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করতে হবে।

এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হবে।

আগামী কর্মসূচি

উত্তরবঙ্গের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং রংপুরের সাধারণ জনতাকে নিয়ে আগামীকাল আবু সাঈদ চত্বরে সমবেত হয়ে জেলা প্রশাসক কমিশনের বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। এই উদ্দেশ্য আবু সাঈদ চত্বর থেকে ‘মার্চ টু জেলা প্রশাসক’ ও ‘মার্চ টু বিভাগীয় কমিশনার’ কর্মসূচি গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!