1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

লালমনিরহাটে সিগন্যাল ত্রুটিতে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, লালমনি এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

সাহিদ বাদশা বাবু, লালমনিরহাটঃ

লালমনিরহাটে সিগন্যাল ত্রুটির কারণে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লালমনি এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়ে উল্টে যায় এবং ইঞ্জিন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

সোমবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে লালমনিরহাট বিভাগীয় রেল স্টেশনের উত্তর পাশে বিডিআর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাটগ্রামের বুড়িমারী থেকে আসা একটি লোকাল ট্রেন স্টেশনে প্রবেশ করছিল, এসময় ওয়াশপিটমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি সিগন্যাল ত্রুটির কারণে একই লাইনে চলে আসে এবং সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়েছে।

লালমনিরহাট রেলওয়ে স্টেশন মাস্টার নুরনবী জানান, উদ্ধার কাজ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।
এদিকে দুর্ঘটনাটি রেলওয়ের সিগন্যাল ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্ন তুলেছে। স্থানীয়রা অবিলম্বে তদন্ত করে দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসান বলেন, “কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

দুর্ঘটনার পর থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটেছে এবং ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!