1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের ২ সদস্য আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪১৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভুয়া ডিবি পরিচয়ে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৮ জুলাই) বিকালে পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের নারিকেল তলা এলাকা থেকে তাদেক আটক করা হয়।

আটককৃতরা হলেন, রংপুর সেন্ট্রাল রোডের আব্দুস সাত্তারের ছেলে মুশফিক(৩৫) ও উপজেলার পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার নারিকেল তলা এলাকার আলিম উদ্দিন সরকারের ছেলে খলিলুর রহমান(৫৫)।

প্রতারক চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে চাকরি দেওয়া, জমি-জমা সংক্রান্ত মামলার নিষ্পত্তির কথা বলে প্রতারণা করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চাকুরীর প্রলোভন দেখিয়ে পাথরডুবি ইউনিয়নের ফুলকুমার গ্রামের প্রতারক খলিলুর রহমান মুশফিককে ভূয়া ডিবি সাজিয়ে ওই এলাকার জনৈক সাইফুর রহমানের বাড়িতে গিয়ে তার স্ত্রী মিনারা খাতুনের কাছে চাকুরীর কথা বলে ২ লাখ টাকা দাবি করে এবং ফাকা স্ট্যাম্পে স্বাক্ষর চান। তাদের আচরণে সন্দেহ হলে মিনারা তার স্বামীকে ফোন দেন এবং প্রতিবেশীদের বিষয়টি জানান। অবস্থা বেগতিক দেখে প্রতারক চক্রের ওই দুই সদস্য পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ফুলকুমার নদের পাড় থেকে তাদেক আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
পরে পুলিশ তাদেক আটক করে থানায় নিয়ে আসে।

মুশফিক এর আগে রংপুরে পুলিশের পোশাক পরে উপ-পরিদর্শক (এসআই) পরিচয়ে প্রতারণার সময় র‌্যাব এর হাতে আটক হন।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!