বিশেষ প্রতিনিধি:
গতকাল রোববার (২৭ জুলাই ২০২৫) ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মরহুম রোস্তম আলী দেওয়ান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে মুখোমুখি হয় ইছাকুরী ফুটবল একাদশ ও যাদুরচর চাক্তাবাড়ী ফুটবল একাদশ। উত্তেজনাপূর্ণ খেলায় ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে যাদুরচর চাক্তাবাড়ী ফুটবল একাদশ, যারা চ্যাম্পিয়নের মুকুট অর্জন করে।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরুস্কার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক সদস্য জনাব আলহাজ্ব আজিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো: মোস্তাফিজুর রহমান রন্জু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনিছুর রহমান শপিন। এছাড়াও উপস্থিত ছিলেন যাদুরচর ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য রাজিউল ইসলাম রোমান, ইসলামী যুব আন্দোলনের উপজেলা নেতা এমএইচ মামুন প্রমুখ।
এ ধরনের টুর্নামেন্টগুলো তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতিও গড়ে তোলে বলে মনে করছেন আয়োজকেরা।
Leave a Reply