1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

কুড়িগ্রামে কলা গাছের ভেলায় ভেসে এলো ভারতীয় শিশুর লাশ

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম সংবাদ

কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের গারুহারা ঘাট এলাকায় কলা গাছের তৈরি একটি ভেলায় ভেসে এসেছে ভারতীয় এক শিশুর লাশ। রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে দুধকুমার নদে স্থানীয়রা লাশটি দেখতে পান।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলা গাছের কয়েকটি খণ্ড দিয়ে তৈরি ভেলাটিতে প্রায় ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ ছিল। মরদেহটি চাদর, মশারি এবং পলিথিন দিয়ে ঢেকে রাখা হলেও মুখটি খোলা ছিল। ভেলার সঙ্গে একটি চিরকুটে শিশুর নাম-পরিচয়সহ একটি ভারতীয় ফোন নম্বর উল্লেখ ছিল।

চিরকুটে লেখা ছিল, শিশুটির নাম সুমিত দাস, পিতা—আকুমনি দাস, মাতা—পদ্মা দাস। ঠিকানায় উল্লেখ ছিল: ডেকাবঘাট লালবাড়ি, আসাম, ভারত।

যাত্রাপুরের গারুহারা এলাকার কলেজ শিক্ষার্থী ফারুক খান জানান, “সকাল সাড়ে ৯টার দিকে নদীতে একটি ভেলা ভাসতে দেখে স্থানীয়রা ছুটে যান। পরে আমি সেখানে গেলে দেখি, ভেলার সঙ্গে একটি চিরকুট রয়েছে। এতে শিশুর পরিচয় এবং একটি ভারতীয় ফোন নম্বর পাওয়া যায়। হোয়াটসঅ্যাপে নম্বরটিতে যোগাযোগ করলে অনকু দাস নামে এক ব্যক্তি সাড়া দেন। তিনি নিজেকে শিশুটির মামা পরিচয় দিয়ে জানান, গত ১০ জুলাই সাপের কামড়ে সুমিত মারা যায়। এরপর স্থানীয় রীতিমতো তাকে কলা গাছের ভেলায় ভাসিয়ে দেওয়া হয়।”

এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, কলাগাছের ভেলায় ভেসে আসা শিশুটির খবর শুনেছি। লাশটি আবার ভাসিয়ে দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!