1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ

কুড়িগ্রামে চিকিৎসকের অনুপস্থিতি ও রোগী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

বাসস:

গত ২৬ জুলাই  তারিখে ‘দ্য ডেইলি ক্যাম্পাস’  পত্রিকায় প্রকাশিত ‘৫০০ টাকা ভাড়ায় ডিএমএফ, চিকিৎসক শ্বশুর বাড়িতে, জরুরি বিভাগেই রোগীর মৃত্যু’ শীর্ষক প্রতিবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. কালিপদ সরকার তার দায়িত্বকালীন সময়ে কর্মস্থলে উপস্থিত না থেকে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তার অনুপস্থিতিতে একজন ডিএমএফ জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলেন এবং সেই সময়েই এক রোগীর মৃত্যু ঘটে।

ঘটনাটির গুরুত্ব বিবেচনায় বিষয়টি তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য রংপুর বিঅগীয় পরিচালককে (স্বাস্থ্য)  সভাপতি করে তিন সদস্যের তদন্ত কমিটি-গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটির অন্য সদস্যরা হলেন লালমনিরহাটের সিভিল সার্জন এবং রংপুরের ডেপুটি সিভিল সার্জন।

উক্ত তদন্ত কমিটিকে আগামী ৩ (তিন) কর্মদিবসের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া প্রাথমিক তদন্তে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় ডা. কালিপদ সরকারকে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!