অনলাইন ডেস্ক:
জুলাই গণঅভ্যুত্থানে দুই চোখ হারানো ১১ তরুণকে অভিভাবকসহ ওমরাহ পালনের সুযোগ করে দিয়েছে একটি বেসরকারি উদ্যোগ। মোট ২২ জন এবার পবিত্র ওমরাহ পালনে যাচ্ছেন সৌদি আরবে।
শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক এক অনুষ্ঠানে তাদের হাতে বিমানের টিকিট ও অতিরিক্ত খরচ বাবদ আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। প্রতিজন পেলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের টিকিট এবং স্কাই ক্যাপিটাল এয়ারলাইন্সের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে।
Leave a Reply