1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

ভুরুঙ্গামারীতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উদযাপিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম :

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভাচুর্য়াল) সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপত্বিতে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রোকনুজ্জামান রোকন, যুগ্ন আহবায়ক ইয়াকুব রহমান শ্রাবণ, জুলাই আহত যোদ্ধা মফিজুল ইসলাম, জুলাই কন্যা রাজিয়া ফারিহা রোদ্দুর, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মানিক, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজ কিরন, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি এসএম মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক মিজানুর রহমান ও বিএনপির সাবেক উপজেলা সভাপতি কাজী গোলাম মুস্তফা, অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ।

এর আগে অনলাইনে যুক্ত হয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ করা হয়।

পরে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আহত যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!