1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

জমি বিরোধে নিহত ৩: রৌমারীতে বিচারের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে তিনজন হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার ভুন্দুরচর গ্রামে এ মানববন্ধনের আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।

মানববন্ধনে ভুন্দুরচর ছাড়াও আশপাশের বিভিন্ন গ্রামের শতাধিক মানুষ অংশ নেন। বক্তারা অবিলম্বে সঠিক তদন্ত ও দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান।

এর আগে, গত ২৪ জুলাই জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভুন্দুরচর এলাকায় শাহ জামাল গং ও রব্বানী গংয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। দেশীয় অস্ত্র ও টেঁটা নিয়ে সংঘর্ষে প্রাণ হারান ফুলবাবু (৪৩), তার বড় ভাই বুলু মিয়া (৫২) এবং ভাতিজা নুরুল আমিন (৩০)। নিহতরা সবাই একই পরিবারের সদস্য।

সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন, তাদের মধ্যে রব্বানীর ছেলে আপেল মিয়া (৪৭) গুরুতর আহত। এছাড়া সংঘর্ষে স্বজন হারানোর খবরে নিহতদের পরিবারের আরেক বৃদ্ধা সদস্য শোক সইতে না পেরে মারা যান বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত নজরদারি জারি করেছে।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!