1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অষ্ট্রিয়ায় ফুল ফ্রি পড়াশোনার সুযোগ পেলেন পাবিপ্রবির সমাজকর্ম বিভাগের মিম

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৫০০ বার পড়া হয়েছে

ভাস্কর চন্দ্র রায়, পাবিপ্রবি প্রতিনিধি :-

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তিবিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী মেহেদি হাসান মিম অসাধারণ সাফল্যের মাধ্যমে অষ্ট্রিয়ায় একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ফুল ফান্ডিংসহ মাস্টার্স প্রোগ্রামে সুযোগ পেয়েছেন। তিনি অস্ট্রিয়ার ইনসব্রুক বিশ্ববিদ্যালয়ে মিডিয়া, সমাজ ও যোগাযোগ বিষয়ে মাস্টার্স করার জন্য পূর্ণ স্কলারশিপ অর্জন করেছেন।

নিজের অভিজ্ঞতা তুলে ধরে মিম বলেন,”আমার উচ্চশিক্ষার যাত্রা ছিল দেড় বছরের, যার মধ্যে ছিল বহু উত্থান-পতন ও হতাশা। শুরুতে মনে করতাম—টেকনিক্যাল সাবজেক্টেই বেশি সুযোগ থাকে এবং বিদেশে পড়তে গেলে নিজের সাবজেক্টেই থাকতে হয়। কিন্তু পরে সোশ্যাল মিডিয়া ও সেমিনার থেকে জানতে পারি, সোশ্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডেও রয়েছে যথেষ্ট সুযোগ।এই উপলব্ধি থেকেই নিজেকে প্রস্তুত করা শুরু করি—শিক্ষকদের পরামর্শ নেই, গবেষণার মাধ্যমে প্রোফাইল শক্তিশালী করি এবং নিয়মিত আবেদন করতে থাকি। অনেক প্রত্যাখ্যানের পরও হাল না ছেড়ে চেষ্টা চালিয়ে যাই। শেষ পর্যন্ত আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হই।”

তিনি আর বলেন,”আমাদের সমাজকর্ম বিষয়ে ভর্তি হওয়ার পর অনেকেই হতাশায় ভোগে—আমার মধ্যেও সেই হতাশা কাজ করছিল। পরে শিক্ষকদের সহযোগিতায় জানতে পারি, সমাজকর্ম বিষয়ের বাংলাদেশে যতটা মূল্য নেই, বিদেশে কিন্তু এর যথেষ্ট মূল্য রয়েছে।এরপর থেকে আমার মধ্যে বিদেশে যাওয়ার স্বপ্ন গড়ে ওঠে। আমি বিশ্বাস করি, মনোবল ঠিক রাখলে সবই সম্ভব। সমাজকর্ম বিষয়ের শিক্ষার্থীদের বলব—এই সাবজেক্টের বিদেশে যথেষ্ট মূল্য রয়েছে, শুধু প্রয়োজন হলো ধৈর্য, পরিকল্পনা ও চেষ্টা।”

মেহেদি হাসান মিম এই সাফল্য শুধুমাত্র তার ব্যক্তিগত অর্জন নয়, বরং সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীদের জন্য এক অনুপ্রেরণার নাম। তার এই যাত্রা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও উদ্যম সৃষ্টি করবে বলে আশা মেহেদি হাসান মিমের। কিন্তু তার এই অর্জন প্রমাণ করে দিয়েছে, চেষ্টাই সফলতার চাবিকাঠি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!