1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জুলাইয়ের স্পিরিট নিয়ে কাল আসছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নতুন প্ল্যাটফর্ম ইউটিএল

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৪০৯ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

২৪-এ জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে সামনে রেখে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে আত্নপ্রকাশ করতে যাচ্ছে শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক লিংক(ইউটিএল)।

আগামীকাল শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বেলা ১১ ঘটিকায় এটির আত্নপ্রকাশ হবে বলে জানিয়েছেন সংগঠনের অন্যতম উদ্যোক্তা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন।

তিনি বলেন, আমাদের এ সংগঠন ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের স্পিরিটকে সামনে রেখে গঠিত হতে যাচ্ছে। এ সংগঠনের মূল প্রতিপাদ্য হলো- জ্ঞান, বিশ্বাস, আত্মমর্যাদা ও স্বাধীনতা। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মূল কাজ হবে- শিক্ষা ও গবেষণার মান সমুন্নত রাখা, শিক্ষকগণের মর্যাদা রক্ষা ও স্বাধীনভাবে শিক্ষকতা পেশায় মনোনিবেশসহ শিক্ষাক্ষেত্রের সাথে সম্পৃক্ত বিষয়ের উপর কাজ করা।

ড. বিলাল হোসাইন আরও বলেন, গত ১৫ জুলাই আমরা সংগঠনটির আত্মপ্রকাশের কথা ঘোষণা দেওয়ার পরপরই দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেগণ যেভাবে সাড়া দিয়ে আমাদের এ প্লাটফর্মের সাথে যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছেন তা আশাব্যঞ্জক। আমরা আশা রাখি, শিক্ষাক্ষেত্রে আমাদের যে দীর্ঘদিনের সমস্যা রয়েছে তা এই সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে সমাধান করতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।

জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আতিয়ার রহমান বিশ্বাসকে আহবায়ক করে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহবায়ক কমিটি ঘোষণা করা হবে এই আত্নপ্রকাশ অনুষ্ঠান থেকে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!