1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জবিতে ‘জুলাই বিপ্লব ও বৈষম্যহীন বাংলাদেশ’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন ও ভূমি প্রশাসন বিভাগের উদ্যোগে ‘জুলাই বিপ্লব ২০২৪’ এবং ‘বৈষম্যহীন বাংলাদেশ: সুযোগ, সমস্যা ও উত্তরণ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের ৯১৪ নম্বর কক্ষে এ সেমিনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. শারমীন আখতার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক।

সেমিনারে ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, বাঙালির ইতিহাস হাজার বছরের পুরনো ও গৌরবময়। ভাষা ও স্বাধীনতা আমাদের জাতিসত্তার ভিত্তি। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই বিপ্লব ছিল একটি আদর্শিক পরিবর্তনের দিকচিহ্ন, যা জাতীয় পুনর্জাগরণের বার্তা দিয়েছে। বাংলাদেশের সম্পদের সঠিক ব্যবহার ও নৈতিক নেতৃত্ব ছাড়া বৈষম্য দূর করা সম্ভব নয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রইছ উদ্দীন বলেন, স্বাধীনতার মূল উদ্দেশ্য ছিল বৈষম্যমুক্ত সমাজ গঠন। কিন্তু স্বাধীনতার পর সেই চেতনাকে একচেটিয়াভাবে ব্যবহার করা হয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সংঘটিত হয় জুলাই বিপ্লব ২০২৪। এটি কেবল একটি কোটা আন্দোলন নয়, বরং ছিল একটি সর্বজনীন গণজাগরণ।

মূল আলোচক হিসেবে সেমিনারে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও নির্বাচন তদন্ত ও জুডিশিয়াল রিফর্ম কমিশনের সদস্য কাজী মাহফুজুল হক সুপন। অনুষ্ঠানে বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!