কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে তাদের কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ফুলবাড়ী থানা সূত্রে জানা গেছে, বুধবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কুটিচন্দ্রখানা এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫০২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত হায়দার আলীর ছেলে আশরাফ আলী (৪৯) এবং একই গ্রামের নজরুল ইসলামের ছেলে শহীদুল ইসলাম (৪১)।
ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply