1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে ৩ জন নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জমি-জমা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫-২০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভুন্দুর চর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আনোয়ার হোসেনের ছেলে নুরুল আমিন (৪০), গোলাম মিয়ার ছেলে বুলু মিয়া (৫৫) ও ফুলবাবু (৫০)। তিনজনই শাহাজাহান মিয়ার পক্ষের লোক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকার শাহাজাহান মিয়া ও রাজু মিয়ার লোকজনের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিটি নিয়ে একাধিক মামলাও হয়েছে। বৃহস্পতিবার শাহাজাহান মিয়ার লোকজন জমিতে সেচ দিতে গেলে রাজু মিয়ার পক্ষের লোকজন বাধা দেয়। এ সময় উত্তেজনার একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। ধারালো অস্ত্রসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় সংঘর্ষে। ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!