1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবিতে গবেষণা বিষয়ক ৪দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষার্থীদের গবেষণা বিষয়ক দক্ষতা বৃদ্ধিতে চারদিন ব্যাপী “রিসার্চ ডিজাইন টুলস এবং টেকনিক” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৩ জুলাই) সমাপনী দিনে “কোয়ালিটেটিভ রিসার্চ ডিজাইন” বিষয়ক সেশনটির মাধ্যমে এ কর্মশালা শেষ হয়। গত রোববার ২০ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এদিন সমাপনী সেশনটি নেন সহযোগী অধ্যাপক ড. তৌহিদ হোসেন খান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

এ বিষয়ে বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী আবির মাহমুদ বলেন, আমাদের রিসার্চে দক্ষতা বাড়াতে এই ধরনের কর্মশালা খুব কাজে লাগবে। আমরা চাই সামনের দিনেও বিভাগের এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

কর্মশালার বিষয়ে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফারহানা জামান বলেন, আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি শিক্ষার্থীদের গবেষণা ভিত্তিক কাজের ক্ষেত্রে প্র্যাকটিকাল কিছু স্কিলের ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে প্রযুক্তির উৎকর্ষতার সাথে সাথে তাদের কিছু রিসার্চ টুল সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই রিসার্চ বিষয়ক দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যেই আমাদের এই কর্মশালাটি আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের কর্মশালা ধারাবাহিকভাবে চলবে।

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ ড. সাবিনা শরমিন বলেন, “আমি সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান থাকাকালীন সময়ে এই ধরনের স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম করার চেষ্টা করেছিলাম, কিন্তু সময় সল্পতায় করে যেতে পারিনি। বর্তমান বিভাগের শিক্ষকবৃন্দ ও চেয়ারম্যানকে ধন্যবাদ তারা এই কর্মশালাটি সুন্দরভাবে আয়োজন করেছে।”

এর আগে, গত ২০ জুলাই কর্মশালার উদ্বোধনী দিনে “ডেটা কালেকশন টুল (কবো টুলবক্স)” বিষয়ক সেশনটি নেন শাহীনুর ইসলাম সোহাগ, সহকারী পরিচালক, হিউম্যানেটিরিয়ান রেসপন্স। দ্বিতীয় দিনে “কোয়ালিটেটিভ ডেটা এনালাইসিস (এনভিভো)” বিষয়ক সেশনে ছিলেন সহযোগী অধ্যাপক ড.আশেক মাহমুদ এবং তৃতীয় দিনের “একাডেমিক ডেটা রেফারেন্সিং” বিষয়ক সেশনে ছিলেন সহযোগী অধ্যাপক শ্যামলি শীল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!