1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রৌমারীতে অবৈধভাবে বালু উত্তোলন: ভেকু মালিকের ১ বছরের জেল ও ১ লক্ষ টাকা জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৫০২ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক্সকাভেটর (ভেকু) মালিককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের জেল প্রদান করা হয়েছে।

২৩ জুলাই (বুধবার) বেলা ৩টায় রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এই শাস্তি প্রদান করা হয়।

আটক ব্যক্তির নাম মিজানুর রহমান (৩৫), তিনি রাজিবপুর উপজেলার পশ্চিম কারিগড় পাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়নের ২২ পাড়া ব্রম্মপুত্র সংলগ্ন হলহলিয়া নদীর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি অবৈধভাবে ভেকু মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করছিলেন।

একই সময়ে ওই এলাকায় অবৈধভাবে বালু পরিবহনের সময় একটি মাহিন্দ্রা ট্রাক্টর (স্থানীয়ভাবে কাকড়া নামে পরিচিত) আটক করা হয়। ট্রাক্টরের চালক সেলিম মিয়া, যিনি উত্তর বাগুয়ারচর গ্রামের নজরুল ইসলামের ছেলে, তাকেও থানায় হস্তান্তর করা হয়েছে।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জল কুমার হালদার জানান, “উপজেলা প্রশাসনের এমন অভিযান চলমান থাকবে। বালু সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!